আপনার ছোট্ট সহযোগিতা একটি শিশুর জীবনে আশার আলো হতে পারে
নূর-ই-জান্নাত হৃদি। আজ তার বয়স প্রায় ১০ বছর। কিন্তু ছোট্ট এই মেয়েটির জীবনের গল্প অন্য শিশুদের মতো নয়।
হৃদির বয়স তখনও তিন স্পর্শ করেনি। ঠিক সেই সময়ই তার ছোট্ট জীবনে নেমে আসে এক ভয়ংকর অন্ধকার। ধরা পড়ে একটি বিরল ও মারাত্মক রোগ— Retinoblastoma, যা শিশুদের চোখে হওয়া এক ধরনের ক্যান্সার।
প্রথমে হৃদির একটি চোখে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করে সেই চোখটি অপসারণ করতে হয়, যাতে ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে না পড়ে। কিন্তু কিছুদিন পর পরীক্ষা করে দেখা যায়, অবশিষ্ট চোখেও ক্যান্সারের টিউমার রয়েছে।
তারপর শুরু হয় দীর্ঘ, কঠিন ও ব্যয়বহুল চিকিৎসার পথ। হৃদিকে ঢাকার National Institute of Ophthalmology and Hospital এবং Ahsania Mission Cancer & General Hospital-এ চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের সংকর নেত্রালয়ে চিকিৎসা দীর্ঘ দিন চিকিৎসা করা হয়, কিন্তু চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে শুরুতে আশার আলো ফিরলোও শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি।
শেষ পর্যন্ত ক্যান্সারের আক্রমণ থামাতে হৃদির দুটি চোখই অপসারণ করতে হয়। তার ছোট্ট জীবনে নেমে আসে এক চিরস্থায়ী অন্ধকার।
গত ছয় বছরে তার চিকিৎসার জন্য প্রায় অর্ধকোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। এই চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারের প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে।
কিন্তু অন্ধকারের মধ্যেও হৃদি থেমে থাকেনি। আজ সে ঢাকার মিরপুরে অবস্থিত Baptist Mission Integrated School (BMIS)-এ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষায় পড়াশোনা করছে। সেখানে সে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শিখছে এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছে।
হৃদি এখন পৃথিবীকে চোখে দেখে না। তার কাছে অন্ধকারই যেন স্বাভাবিক হয়ে গেছে। সে হয়তো জানেই না— পৃথিবীর রঙ কত সুন্দর, কত বৈচিত্র্যময়।
তবুও তার স্বপ্ন আছে। তারও ভবিষ্যৎ আছে।
হৃদির চিকিৎসা, শিক্ষা ও ভবিষ্যৎ সহায়তার উদ্দেশ্যে আপনার মূল্যবান যাকাত, সদকা, অনুদান প্রদান করে তার শিক্ষা ও ভবিষ্যৎ গড়ে তুলতে সহযোগিতা করতে পারেন।
🤲 🤲 সবাই দয়া করে হৃদির সুস্থতা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। এই দান শুধু হৃদির জন্য উৎসর্গ করা হচ্ছে এবং এখানে কোনো পাত্র-পাত্রী খোঁজ বা রেজিস্ট্রেশনের জন্য অর্থ নেওয়া হয় না। আপনার সাহায্য হৃদির জীবনে সরাসরি আলোর আলো পৌঁছে দেবে।
সেন্ড মানি করুন
বাউবি শাখা, গাজীপুর